২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু
অভিভাবক সমাবেশ আগামী ২৫ মার্চ
বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে

কল করুন

০১৯৬৩৮৩৭৭০৭

ইমেইল

info@madrasah.com

অফিস সময়

রবি - বৃহস্পতি: ৮:০০-৫:০০

ঠিকানা

মেথিকান্দা, রায়পুরা, নরসিংদী

Homeআবাসিক ব্যবস্থাপনা

আবাসিক ব্যবস্থাপনা

নিরাপদ ও আদর্শ আবাসিক পরিবেশ
আবাসন কর্মসূচি

নিরাপদ ও আদর্শ আবাসিক পরিবেশ

160+

আবাসিক শিক্ষার্থী

দারুল ইকরা মডেল মাদরাসা আবাসিক হল

দারুল ইকরা মডেল মাদরাসার আবাসিক ব্যবস্থা শুধু থাকার জায়গা নয়। এটি শিক্ষার্থীদের জন্য একটি দ্বীনি পরিবেশ, যেখানে প্রতিটি দিন কাটে নামাজ, কুরআন, পড়াশোনা ও আদব-আখলাক চর্চার মধ্য দিয়ে। অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে শিক্ষার্থীরা নিয়মানুবর্তিতা, আত্মনির্ভরশীলতা ও সুন্নাহভিত্তিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে ওঠে। আর অভিভাবকরা থাকেন নিশ্চিন্ত।
প্রতিটি কক্ষে পর্যাপ্ত আলো-বাতাস, শিক্ষার্থীদের জন্য আলাদা বই রাখার স্থান, নিরাপদ পানীয় জলের ব্যবস্থা এবং সুরক্ষিত মসজিদের নিকটবর্তী অবস্থান নিশ্চিত করা হয়েছে। আবাসিক তত্ত্বাবধায়ক কর্মচারীরা সর্বদা নজর রাখেন।
ছাত্রাবাস
ছাত্রীনিবাস
আবাসিক সুবিধা

আমাদের সুবিধাসমূহ

০১

সুসজ্জিত কক্ষ

পরিচ্ছন্ন ও আলো-বাতাসপূর্ণ আবাসিক কক্ষ, যেখানে প্রত্যেক শিক্ষার্থীর জন্য আলাদা বিছানা এবং বই ও জিনিসপত্র রাখার সুব্যবস্থা রয়েছে।

০২

সুষম খাদ্যব্যবস্থা

পরিচ্ছন্ন রান্নাঘরে তৈরি পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার প্রতিদিন তিন বেলা পরিবেশন করা হয়। খাবারের সময় সুন্নাহসম্মত আদব অনুশীলন করানো হয়।

০৩

নিরাপত্তাব্যবস্থা

আবাসিক শিক্ষক-শিক্ষিকাদের সার্বক্ষণিক তত্ত্বাবধান ও সুরক্ষিত ক্যাম্পাস। অভিভাবকের অনুমতি ছাড়া কোনো শিক্ষার্থীকে বাইরে যেতে দেওয়া হয় না।

০৪

তালিম ও মোতায়েন

ফজর ও মাগরিবের পর উস্তাদের তত্ত্বাবধানে নিয়মিত সবক, আমুখতা ও পড়া প্রস্তুতি, যাতে প্রতিটি শিক্ষার্থীর হিফজ ও পড়াশোনা মজবুত হয়।

০৫

স্বাস্থ্যসেবা

শিক্ষার্থী অসুস্থ হলে দ্রুত প্রাথমিক চিকিৎসা প্রদান, প্রয়োজনে নিকটস্থ চিকিৎসকের কাছে নেওয়া এবং সঙ্গে সঙ্গে অভিভাবককে অবহিত করা হয়।

০৬

পানীয় জল ও পয়ঃনিষ্কাশন

নিজস্ব নলকূপের মাধ্যমে বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং পরিচ্ছন্ন ওয়াশরুম, স্যানিটেশন ও ওযুখানার সুব্যবস্থা।

০৭

বায়োমেট্রিক হাজিরা

প্রতিদিন ক্লাস, নামাজ ও আবাসনে শিক্ষার্থীদের উপস্থিতি নিয়মিত নিরীক্ষণ করা হয়, যাতে কোনো শিক্ষার্থী নজরের বাইরে না থাকে।

০৮

পরিবহন ও ক্যান্টিন (প্রক্রিয়াধীন)

শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে পরিবহন ব্যবস্থা এবং ক্যাম্পাসে পরিচ্ছন্ন ক্যান্টিন চালুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। শীঘ্রই চালু হবে, ইনশাআল্লাহ।

০৯

অভিভাবক যোগাযোগ

নির্ধারিত দিনে অভিভাবক সাক্ষাতের সুযোগ এবং শিক্ষার্থীর পড়াশোনা, স্বাস্থ্য ও আচরণ সম্পর্কে নিয়মিত অভিভাবককে অবহিতকরণ।
বিশেষ আবাসন

ইয়াতিম খানা ও ছাত্রীনিবাস

ইয়াতিম খানা

শুধুমাত্র এতিম শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশে ভিন্ন একটি ক্যাম্পাস। প্রতিষ্ঠানের অর্থায়নে প্রায় শতাধিক এতিম শিক্ষার্থীর থাকা, খাওয়া, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা হয়। তাদের জন্য কারিগরি প্রশিক্ষণও প্রদান করা হয় এবং সুবিধাবঞ্চিত/সড়ক শিশুদেরও আশ্রয় দেওয়া হয়।

ছাত্রীনিবাস

ছাত্রীদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও আরামদায়ক পরিবেশ, ২৪ ঘণ্টা নারী তত্ত্বাবধায়ক ও নিরাপত্তা, পাখা, বিদ্যুৎ ও বাতাসের ব্যবস্থা। তিন বেলা স্বাস্থ্যসম্মত খাবার, হিফজ/নাজেরা/তাফসীর/হাদীস ও আলিমা কোচিং, লাইব্রেরি, জামাতে নামাজ, প্রাথমিক চিকিৎসা, মাসিক স্বাস্থ্য সচেতনতা ও কাউন্সেলিং সুবিধা রয়েছে।

অসহায় ও দুস্থদের জন্য বিশেষ ব্যবস্থা

আর্থিক অসচ্ছলতার কারণে কোনো মেধাবী শিক্ষার্থী যেন দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেজন্য অসহায় ও দুস্থ পরিবারের সন্তানদের জন্য বেতন মওকুফ, হ্রাসকৃত খরচে থাকা-খাওয়া এবং বই-খাতাসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণের সহায়তা প্রদান করা হয়। আমরা বিশ্বাস করি, কুরআনের শিক্ষা সবার অধিকার।
দৈনিক কর্মসূচি

দৈনন্দিন রুটিন (তাহফিজুল কুরআন বিভাগ)

ভোর

০৩:১৬ - ০৩:৩৫

শয্যাত্যাগ (হিফজ ও শুনানী) ও ভোর রাতের ক্লাসের প্রস্তুতি

২০ মি:

ভোর

০৩:৩৬ - ০৪:৩৫

হিফজ ও শুনানি বিভাগের ভোর রাতের ক্লাস

১ ঘন্টা

ভোর

০৪:৩৬ - ০৫:০০

সলাতুল ফজর ও শরীর চর্চা

২৫ মি:

সকাল

০৫:০১ - ০৬:৩০

নাজেরা, হিফজ ও শুনানি ক্লাস (সকল ছাত্র)

১ ঘন্টা ৩০ মি:

সকাল

০৬:৩১ - ০৬:৪০

হালকা নাস্তার বিরতি

১০ মিনিট

সকাল

০৬:৪১ - ০৮:০০

নাজেরা, হিফয ও শুনানী পুনরায় ক্লাস (সকল ছাত্র)

১ ঘন্টা ২০ মি:

সকাল

০৮:০১ - ০৮:৩০

মাশকের ক্লাস

৩০ মি:

সকাল

০৮:৩১ - ০৯:০০

সকালের নাস্তা গ্রহন ও জেনারেল ক্লাসের প্রস্তুতি

৩০ মি:

সকাল

০৯:০১ - ১০:২০

জেনারেল ক্লাস বাংলা, ইংলিশ ও গণিত

১ ঘন্টা ২০ মি:

সকাল

১০:২১ - ১২:২০

বিশ্রাম (সকল ছাত্র)

২ ঘন্টা

সকাল

১২:২১ - ১২:৫০

গোসল ও (সকল ছাত্র) হিফয, নাজেরা ক্লাসের প্রস্তুতি

৩০ মি:

সকাল

১২:৫১ - ০১:২০

নাজেরা, হিফয ও শুনানী ক্লাস

৩০ মি:

সকাল

০১:২১ - ০১:৪৫

সলাতুজ যোহর

২৫ মি:

সকাল

০১:৪৬ - ০২:১৫

দুপুরের খাবার ও হিফয ক্লাসের প্রস্তুতি

৩০ মি:

বিকাল

০২:১৬ - ০৩:৫০

নাজেরা, হিফয ও শুনানী ক্লাস (সকল ছাত্র)

১ ঘন্টা ৩৫ মি:

বিকাল

০৩:৫১ - ০৪:০০

বিরতি

১০ মি:

বিকাল

০৪:০১ - ০৪:৫৫

নাজেরা হিফয ও শুনানী পুনরায় ক্লাস (সকল ছাত্র)

৫৫ মি:

আসর

০৪:৫৬ - ০৫:১০

সলাতুল আছর আদায়

১৫ মি:

আসর – মাগরিব

০৫:১১ - ০৬:১০

বিকালের খেলাধূলা ও ব্যক্তিগত বিনোদন (সকল ছাত্র)

১ ঘন্টা

আসর – মাগরিব

০৬:১১ - ০৬:২৫

সলাতুল মাগরীবের প্রস্তুতি

১৫ মি:

রাত

০৬:২৬ - ০৬:৪৫

সলাতুল মাগরীব আদায়

২০ মি:

রাত

০৬:৪৬ - ০৮:৫৫

নাজেরা, হিফয ও শুনানী ক্লাস (সকল ছাত্র)

২ ঘন্টা ১০ মি:

রাত

০৮:৫৬ - ০৯:৩৫

সলাতুল এশা আদায় ও রাতের খাবার গ্রহণ

৪০ মি:

রাত

০৯:৩৬ - ১০:১০

রিভিশন ক্লাস (হিফয ও নাজেরা) (সকল ছাত্র)

৩৫ মি:

রাত

১০:১১ - ১০:২০

রাতের ঘুমের প্রস্তুতি (সকল ছাত্র)

১০ মি:

রাত

১০:২১ - ০৩:৩০

রাতের ঘুম (সকল ছাত্র)

৫ ঘন্টা ১০ মি:

  • জুম’আ বার বাদ মাগরিব থেকে হিফয ও নাজেরা ক্লাস শুরু হবে।
  • রাতে ঘুমের পূর্বে এবং সকালে ঘুম থেকে জেগে দাঁত ব্রাশ করতে হবে।
  • প্রত্যেক ওয়াক্তে অজু করার পূর্বে মিসওয়াক করতে হবে।
  • কর্তৃপক্ষের নির্দেশনা অবশ্যই মেনে চলতে হবে।
  • কর্তৃপক্ষের বিশেষ প্রয়োজনে সময় সূচি পরিবর্তন বা বাতিল করতে পারবেন।
  • সময় পরিবর্তন হলে মৌখিক/লিখিত ভাবে জানানো হবে।
  • সলাতের সময়সূচি সময়ের সাথে মিল রেখে পরিবর্তন হবে।
সাপ্তাহিক খাদ্যতালিকা

আবাসিক শিক্ষার্থীদের মেনু

ভাত, আলু ভর্তা, ডাল
ভাত, মুরগির মাংস, সবজি
ভাত, মুরগির মাংস, সবজি
ভাত, আলু ভর্তা, ডাল
ভাত, বড় মাছ, সবজি
ভাত, ডাল, তরকারি
ভাত, ডাল, সবজি
ভাত, বড় মাছ, সবজি
ভাত, বড় মাছ, সবজি
খিচুড়ি
ভাত, গরুর মাংস, ডাল
ভাত, গরুর মাংস, ডাল
ভাত, ডাল, সবজি
বড় মাছ, সবজি
ভাত, বড় মাছ, সবজি
খিচুড়ি
ভাত, বড় মাছ, সবজি
ভাত, বড় মাছ, সবজি
খিচুড়ি
বড় মাছ, সবজি
ভাত, বড় মাছ, সবজি
প্রতি বেলা তরকারির সাথে মুসুরীর ডাল থাকবে। মেনু বাজারমূল্য অনুযায়ী পরিবর্তনযোগ্য।
আবাসিক বিধিমালা

ছাত্রাবাসের নিয়মাবলি

আবাসিক নীতিমালা

ভর্তি, বরাদ্দ ও শৃঙ্খলা নীতি

যোগ্যতা ও ভর্তির শর্ত

আবাসিক হতে হলে প্রথমে মাদরাসায় যথানিয়মে ভর্তি হতে হবে। শিক্ষার্থীকে শারীরিকভাবে সুস্থ ও নিজের দৈনন্দিন কাজ নিজে করতে সক্ষম হতে হবে এবং অভিভাবককে মাদরাসার সকল নিয়মাবলী মেনে চলার অঙ্গীকার করতে হবে।

ভর্তি প্রক্রিয়া

অফিসে যোগাযোগ করে আসন খালি আছে কিনা জানা → ভর্তি ফরম সংগ্রহ ও পূরণ → শিক্ষার্থী ও অভিভাবকের সাক্ষাৎকার → ভর্তি ফি, খাবার ও সিট ভাড়া পরিশোধ → কর্তৃপক্ষের অনুমোদনে আসন নিশ্চিত।

সিট বরাদ্দ

কর্তৃপক্ষ শিক্ষার্থীর বিভাগ ও বয়স অনুযায়ী সিট বরাদ্দ করবেন এবং এ বিষয়ে তাঁদের সিদ্ধান্তই চূড়ান্ত। বিছানাপত্র ও ব্যক্তিগত প্রয়োজনীয় জিনিসপত্র শিক্ষার্থী নিজে নিয়ে আসবে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সিট পরিবর্তন করা যাবে না।

শৃঙ্খলা ও বাতিল

অনুমতি ছাড়া বাড়ি চলে গেলে, নিয়মিত নামাজ ও ক্লাসে অনুপস্থিত থাকলে, উস্তাদের সাথে বেয়াদবি করলে কিংবা মাদরাসার নীতি-আদর্শবিরোধী কাজে জড়িত হলে আবাসিক সিট বাতিল করা হবে।
ফি কাঠামো

আবাসিক ফি ও খরচ

সাধারণ ছাত্রাবাস

৳ ৩৫০০

প্রতি মাস (৩১ দিন) — খাবার, সিট ভাড়া ও বিদ্যুৎ বিলসহ

রিয়াজুল জান্নাত / ছাত্রী ক্যাম্পাস

৳ ৩৫০০

প্রতি মাস (৩১ দিন) — খাবার, সিট ভাড়া ও বিদ্যুৎ বিলসহ

আমানত ও বৃত্তি

১০০ টাকায় ভর্তি ফরম। মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি ও ফি মওকুফের সুযোগ।