২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু
অভিভাবক সমাবেশ আগামী ২৫ মার্চ
বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে

কল করুন

০১৯৬৩৮৩৭৭০৭

ইমেইল

info@madrasah.com

অফিস সময়

রবি - বৃহস্পতি: ৮:০০-৫:০০

ঠিকানা

মেথিকান্দা, রায়পুরা, নরসিংদী

বিসমিল্লাহির রাহমানির রাহীম

দারুল ইকরা মডেল মাদরাসায়
আপনাকে স্বাগতম

দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে ২০১৭ সাল থেকে পথচলা দারুল ইকরা মডেল মাদরাসার। হিফজুল কুরআন ও প্লে থেকে ১০ম শ্রেণি পর্যন্ত সমন্বিত পাঠ্যক্রমের মাধ্যমে আমরা গড়ে তুলছি কুরআনের আলোয় আলোকিত আদর্শ মুসলিম প্রজন্ম।

নোটিশ বোর্ড

সর্বশেষ আপডেট

15

মার্চ

২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

সকল বিভাগে ভর্তির জন্য আবেদন গ্রহণ চলছে। বিস্তারিত জানতে অফিসে যোগাযোগ করুন।

15

মার্চ

বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

দাখিল ও আলিম বিভাগের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

15

মার্চ

২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

সকল বিভাগে ভর্তির জন্য আবেদন গ্রহণ চলছে। বিস্তারিত জানতে অফিসে যোগাযোগ করুন।

15

মার্চ

২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

সকল বিভাগে ভর্তির জন্য আবেদন গ্রহণ চলছে। বিস্তারিত জানতে অফিসে যোগাযোগ করুন।

মোট শিক্ষার্থী
0 +
অভিজ্ঞ শিক্ষক
0 +
বিভাগসমূহ
0 +
বছরের ঐতিহ্য
0 +
আমাদের পরিচয়

ইসলামী ও সাধারণ শিক্ষা সমন্বিত একটি আধুনিক প্রতিষ্ঠান

২০১৭ সালে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মেথিকান্দায় প্রতিষ্ঠিত দারুল ইকরা মডেল মাদরাসা একটি আধুনিক ও মানসম্পন্ন দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে আলহামদুলিল্লাহ, দীর্ঘ পথচলায় অসংখ্য শিক্ষার্থী এখান থেকে সহীহ কুরআন তিলাওয়াত, হিফজ ও দ্বীনি জ্ঞান অর্জন করে পরিবার ও সমাজে আলো ছড়াচ্ছে। কুরআন ও সুন্নাহর আলোকে শিক্ষার্থীদের জীবন গঠনের পাশাপাশি সমকালীন জ্ঞান-বিজ্ঞানে দক্ষ করে তোলাই আমাদের মূল লক্ষ্য। অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে এখানে প্রতিটি শিক্ষার্থীকে যত্ন ও মমতার সাথে গড়ে তোলা হয়।
অধ্যক্ষের বাণী
বিসমিল্লাহির রহমানির রহিম ​সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের জ্ঞান অর্জনের তৌফিক দান করেছেন। দরুদ ও সালাম মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি, যাঁর আনীত জীবনব্যবস্থাই আমাদের একমাত্র দিশারী। ​শিক্ষা হলো এমন এক আলোর পরশ, যা মানুষের অজ্ঞতার অন্ধকার দূর করে হৃদয়ে নৈতিকতা ও সত্যের দীপ জ্বালিয়ে দেয়। দারুল ইকরা মডেল মাদরাসা সেই আলোর প্রদীপ হাতে নিয়ে পথ চলছে, যেখানে ইসলামি আকাইদ, সুন্নাহর অনুসরণ এবং উচ্চমানের সাধারণ শিক্ষার চমৎকার এক সমন্বয় ঘটানো হয়েছে। ​একটি শিশুর সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে তার উপযোগী শিক্ষ পরিবেশের মাধ্যমে। আমরা প্রতিটি শিক্ষার্থীকে একজন আদর্শ, সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সচেষ্ট। আমাদের সুশিক্ষিত ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী অত্যন্ত স্নেহ ও যত্বের সাথে শিক্ষার্থীদের সুশিক্ষা প্রদানে নিবেদিতপ্রাণ। কেবল পরীক্ষার ফলাফলেই নয়, আমরা বিশ্বাস করি আচার-আচরণ ও নৈতিক চরিত্র গঠনের মাধ্যমে প্রতিটি শিশুই হয়ে উঠবে পরিবারের জন্য অনুকরণীয়, সমাজের জন্য আলোকবর্তিকা এবং পরকালের জন্য নাজাতের মাধ্যম। ​সম্মানিত অভিভাবকদের প্রতি আমাদের বিনীত আহ্বান—সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে মাদরাসার নির্দেশনাবলী মেনে চলুন এবং তাদের আত্মগঠনে আমাদের পাশে থাকুন। ​আল্লাহ তাআলা আমাদের সকল শুভ উদ্যোগকে সফল করুন এবং দারুল ইকরা মডেল মাদরাসাকে একটি সফল দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে কবুল করুন। আমিন।
আবদুল্লাহ আফফান আল জামী
অধ্যক্ষ, দারুল ইকরা মডেল মাদরাসা
একাডেমিক বিভাগ

আমাদের বিভাগসমূহ

০১

হিফজুল কুরআন বিভাগ (বালক)

অভিজ্ঞ হাফেজ শিক্ষকগণের নিবিড় তত্ত্বাবধানে তাজবীদসহ বিশুদ্ধ উচ্চারণে পূর্ণ কুরআন হিফজ করানো হয়। নিয়মিত সবক, সাত-সবক ও আমুখতা পদ্ধতিতে পাঠদান এবং নিয়মিত মূল্যায়নের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীর হিফজ মজবুত করা হয়। পাশাপাশি নামাজ, আদব-আখলাক ও সুন্নাহ অনুশীলনের মাধ্যমে তাদের চরিত্র গঠনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়

০২

হিফজুল কুরআন বিভাগ (বালিকা)

মেয়েদের জন্য সম্পূর্ণ পৃথক ও পর্দার সুব্যবস্থাসহ নিরাপদ পরিবেশে হিফজুল কুরআন শিক্ষার ব্যবস্থা রয়েছে। অভিজ্ঞ শিক্ষিকাগণের তত্ত্বাবধানে তাজবীদসহ পূর্ণ কুরআন হিফজের পাশাপাশি একজন আদর্শ মুসলিম নারী হিসেবে গড়ে ওঠার প্রয়োজনীয় দ্বীনি শিক্ষা প্রদান করা হয়।

০৩

প্লে থেকে ১০ম শ্রেণি (বালক-বালিকা)

প্লে থেকে ১০ম শ্রেণি পর্যন্ত বালক ও বালিকাদের জন্য দ্বীনি ও সাধারণ শিক্ষার সমন্বিত পাঠ্যক্রম চালু রয়েছে। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞানসহ সকল সাধারণ বিষয়ের পাশাপাশি কুরআন তিলাওয়াত, আরবি ভাষা, হাদিস, মাসআলা-মাসায়েল ও ইসলামী আদব শিক্ষা দেওয়া হয়। এতে শিক্ষার্থীরা একাডেমিকভাবে দক্ষ হওয়ার পাশাপাশি দ্বীনের সঠিক জ্ঞান ও আমলে অভ্যস্ত হয়ে ওঠে।
একাডেমিক বিভাগ

মাদরাসার সুযোগ-সুবিধাসমূহ

মসজিদ

মাদরাসা প্রাঙ্গণেই রয়েছে নিজস্ব মসজিদ, যেখানে শিক্ষার্থীরা শিক্ষকদের সাথে জামাতে নামাজ আদায়ে অভ্যস্ত হয়।

ইয়াতিম খানা

অসহায় ও ইয়াতিম শিশুদের জন্য থাকা, খাওয়া ও পড়াশোনার সুব্যবস্থা, যাতে কেউ দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত না হয়।

গ্রন্থাগার

কুরআন, হাদিস, ফিকহ ও সাধারণ জ্ঞানের বিভিন্ন বইয়ে সমৃদ্ধ গ্রন্থাগার, যা শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তোলে।

ছাত্রীনিবাস

ছাত্রীদের জন্য পর্দার সুব্যবস্থাসহ সম্পূর্ণ পৃথক, নিরাপদ ও পরিচ্ছন্ন আবাসন, শিক্ষিকাদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে।

নিরাপত্তা

শিক্ষার্থীদের নিরাপত্তায় সার্বক্ষণিক তত্ত্বাবধান ও সুরক্ষিত ক্যাম্পাস, যাতে অভিভাবকরা নিশ্চিন্ত থাকতে পারেন।

নলকূপ

শিক্ষার্থীদের পান ও দৈনন্দিন ব্যবহারের জন্য নিজস্ব নলকূপের মাধ্যমে বিশুদ্ধ ও নিরাপদ পানির ব্যবস্থা।
আমাদের গর্ব

শিক্ষকমন্ডলী

আবদুল্লাহ আফফান আল জামী

প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ
কামিল (হাদীস), এম.এ. (আরবি)

মাওলানা আবদুল করিম

অধ্যক্ষ
কামিল (হাদীস), এম.এ. (আরবি)

মাওলানা আবদুল করিম

অধ্যক্ষ
কামিল (হাদীস), এম.এ. (আরবি)

মাওলানা আবদুল করিম

অধ্যক্ষ
কামিল (হাদীস), এম.এ. (আরবি)
আমাদের স্মৃতি

ফটো গ্যালারি

ভিডিও সংগ্রহ

ভিডিও গ্যালারি

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা

সর্বশেষ সংবাদ

সাম্প্রতিক খবর

Building a Bank for the Future: Key Strategies for Regional Growth

By default, all variables, functions and classes are defined in the global namespace, which means that it is possible for your plugin to override variables, functions...
Read More »

Scaling Strategies: Preparing Regional Banks for Tomorrow’s Challenges

Procedural Coding Method By default, all variables, functions and classes are defined in the global namespace, which means that it is possible for your plugin to...
Read More »

How Doctors Can Use Insurance to Manage Health and Property Risk

Procedural Coding Method By default, all variables, functions and classes are defined in the global namespace, which means that it is possible for your plugin to...
Read More »
অভিভাবকদের মতামত

তারা যা বলেন

আমার সন্তান এখানে পড়ে অনেক পরিবর্তিত হয়েছে। দ্বীনি ইলমের পাশাপাশি নৈতিক শিক্ষায়ও তারা অনেক এগিয়ে। আমি অত্যন্ত সন্তুষ্ট।

আবদুর রহমান

অভিভাবক

আমার ছেলে এখানে হিফজ বিভাগে পড়ছে। শিক্ষকদের যত্ন আর নিয়মিত তদারকিতে সে অল্প সময়েই অনেক পারা মুখস্থ করেছে। তার আদব-আখলাকেও সুন্দর পরিবর্তন দেখছি।

মোঃ শফিকুল ইসলাম

অভিভাবক

মেয়েকে নিয়ে সবসময় নিরাপত্তার চিন্তা থাকত। এখানে পর্দার পরিবেশ আর শিক্ষিকাদের আন্তরিকতা দেখে আমি নিশ্চিন্ত। আলহামদুলিল্লাহ, সে খুব আগ্রহ নিয়ে হিফজ করছে।

মোছাঃ রাবেয়া খাতুন

অভিভাবক