২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু
অভিভাবক সমাবেশ আগামী ২৫ মার্চ
বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে

কল করুন

০১৯৬৩৮৩৭৭০৭

ইমেইল

info@madrasah.com

অফিস সময়

রবি - বৃহস্পতি: ৮:০০-৫:০০

ঠিকানা

মেথিকান্দা, রায়পুরা, নরসিংদী

HomeAbout Us

আমাদের সম্পর্কে

দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে ২০১৭ সাল থেকে পথচলা দারুল ইকরা মডেল মাদরাসার। হিফজুল কুরআন ও প্লে থেকে ১০ম শ্রেণি পর্যন্ত সমন্বিত পাঠ্যক্রমের মাধ্যমে আমরা গড়ে তুলছি কুরআনের আলোয় আলোকিত আদর্শ মুসলিম প্রজন্ম।
আমাদের পরিচয়

ইসলামিক ঐতিহ্য ও আধুনিক শিক্ষার মেলবন্ধন

দারুল ইকরা মডেল মাদরাসা

দারুল ইকরা মডেল মাদরাসা: দ্বীন ও দুনিয়ার সমন্বিত শিক্ষার এক আলোকিত প্রতিষ্ঠান "ইকরা" অর্থাৎ "পড়ো"। মহান আল্লাহ তা'আলার পক্ষ থেকে মানবজাতির প্রতি অবতীর্ণ প্রথম নির্দেশ। এই পবিত্র আহ্বানকে ধারণ করেই যাত্রা শুরু করেছে দারুল ইকরা মডেল মাদরাসা। আমরা বিশ্বাস করি, প্রকৃত শিক্ষা শুধু সনদ অর্জনের মাধ্যম নয়। এটি একজন মানুষকে আল্লাহভীরু, চরিত্রবান ও সমাজের জন্য কল্যাণকর হিসেবে গড়ে তোলার পথ।
২০১৭ সালে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মেথিকান্দায় প্রতিষ্ঠিত দারুল ইকরা মডেল মাদরাসা একটি আধুনিক ও মানসম্পন্ন দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে আলহামদুলিল্লাহ, দীর্ঘ পথচলায় অসংখ্য শিক্ষার্থী এখান থেকে সহীহ কুরআন তিলাওয়াত, হিফজ ও দ্বীনি জ্ঞান অর্জন করে পরিবার ও সমাজে আলো ছড়াচ্ছে। কুরআন ও সুন্নাহর আলোকে শিক্ষার্থীদের জীবন গঠনের পাশাপাশি সমকালীন জ্ঞান-বিজ্ঞানে দক্ষ করে তোলাই আমাদের মূল লক্ষ্য। অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে এখানে প্রতিটি শিক্ষার্থীকে যত্ন ও মমতার সাথে গড়ে তোলা হয়।
বিশুদ্ধ আকীদা, সহীহ কুরআন তিলাওয়াত ও নববী আদর্শের ভিত্তিতে শিক্ষার্থীদের জীবন গঠন করা এবং সেই সাথে বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞানসহ আধুনিক বিষয়ে দক্ষ করে এমন একটি প্রজন্ম তৈরি করা, যারা দ্বীন ও দুনিয়া উভয় ক্ষেত্রেই নেতৃত্ব দিতে সক্ষম হবে।
আমাদের আদর্শ

লক্ষ্য, উদ্দেশ্য ও মূল্যবোধ

আমাদের লক্ষ্য

কুরআন ও সুন্নাহর আলোকে এমন একটি প্রজন্ম গড়ে তোলা, যারা হিফজুল কুরআন ও দাখিল পর্যায়ের শিক্ষায় দক্ষ হয়ে দ্বীন ও দুনিয়া উভয় ক্ষেত্রে সফল হবে।

আমাদের দৃষ্টিভঙ্গি

ইসলামিক ঐতিহ্য ও আধুনিক শিক্ষার মেলবন্ধনে রায়পুরা তথা নরসিংদী অঞ্চলের একটি আদর্শ ও আস্থাশীল দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান হয়ে ওঠা।

আমাদের মূল্যবোধ

তাকওয়া, সততা, আদব-আখলাক ও দায়িত্ববোধের শিক্ষায় শিক্ষার্থীদের এমন মানুষ হিসেবে গড়ে তোলা, যারা পরিবার ও সমাজের জন্য কল্যাণকর হবে।
অধ্যক্ষের বাণী
বিসমিল্লাহির রহমানির রহিম ​সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের জ্ঞান অর্জনের তৌফিক দান করেছেন। দরুদ ও সালাম মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি, যাঁর আনীত জীবনব্যবস্থাই আমাদের একমাত্র দিশারী। ​শিক্ষা হলো এমন এক আলোর পরশ, যা মানুষের অজ্ঞতার অন্ধকার দূর করে হৃদয়ে নৈতিকতা ও সত্যের দীপ জ্বালিয়ে দেয়। দারুল ইকরা মডেল মাদরাসা সেই আলোর প্রদীপ হাতে নিয়ে পথ চলছে, যেখানে ইসলামি আকাইদ, সুন্নাহর অনুসরণ এবং উচ্চমানের সাধারণ শিক্ষার চমৎকার এক সমন্বয় ঘটানো হয়েছে। ​একটি শিশুর সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে তার উপযোগী শিক্ষ পরিবেশের মাধ্যমে। আমরা প্রতিটি শিক্ষার্থীকে একজন আদর্শ, সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সচেষ্ট। আমাদের সুশিক্ষিত ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী অত্যন্ত স্নেহ ও যত্বের সাথে শিক্ষার্থীদের সুশিক্ষা প্রদানে নিবেদিতপ্রাণ। কেবল পরীক্ষার ফলাফলেই নয়, আমরা বিশ্বাস করি আচার-আচরণ ও নৈতিক চরিত্র গঠনের মাধ্যমে প্রতিটি শিশুই হয়ে উঠবে পরিবারের জন্য অনুকরণীয়, সমাজের জন্য আলোকবর্তিকা এবং পরকালের জন্য নাজাতের মাধ্যম। ​সম্মানিত অভিভাবকদের প্রতি আমাদের বিনীত আহ্বান—সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে মাদরাসার নির্দেশনাবলী মেনে চলুন এবং তাদের আত্মগঠনে আমাদের পাশে থাকুন। ​আল্লাহ তাআলা আমাদের সকল শুভ উদ্যোগকে সফল করুন এবং দারুল ইকরা মডেল মাদরাসাকে একটি সফল দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে কবুল করুন। আমিন।
আবদুল্লাহ আফফান আল জামী
অধ্যক্ষ, দারুল ইকরা মডেল মাদরাসা
প্রতিষ্ঠাতার বাণী
​বিসমিল্লাহির রহমানির রহিম ​যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি মানুষকে সৃষ্টির সেরা হিসেবে সৃষ্টি করেছেন এবং আল-কুরআনের আলো দ্বারা হেদায়েতের পথ দেখিয়েছেন। সালাত ও সালাম বর্ষিত হোক মানবতার শ্রেষ্ঠ শিক্ষক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ওপর। ​দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত একটি আদর্শ ও চরিত্রবান প্রজন্ম গড়ে তোলার মহান লক্ষ্য নিয়ে দারুল ইকরা মডেল মাদরাসা প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমান সময়ের মূল চ্যালেঞ্জ হলো—আমাদের সন্তানদের দ্বীনি মূল্যবোধ রক্ষা করার পাশাপাশি আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার উপযোগী করে গড়ে তোলা। ​আমরা বিশ্বাস করি, কেবল পুথিগত বিদ্যা অর্জনই শিক্ষার শেষ কথা নয়; বরং নৈতিকতা, আত্মশুদ্ধি, সুশাসন ও সুন্দর সামাজিক আচরণের সমাহারই প্রকৃত শিক্ষা। দারুল ইকরা মডেল মাদরাসা এমন একটি শিক্ষ পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে শিক্ষার্থীরা একদিকে কুরআনের আলোয় নিজেদের জীবনকে আলোকিত করবে, অন্যদিকে আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি ও ভাষার দক্ষতায় সমৃদ্ধ হবে। ​আমাদের এই স্বপ্ন ও প্রচেষ্টায় অভিভাবক, শিক্ষকমণ্ডলী এবং সুধীজনের আন্তরিক সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করছি। আল্লাহ তাআলা আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করুন এবং দ্বীনের খেদমতে আমাদের কবুল করে নিন। আমিন।
আবদুল্লাহ আফফান আল জামী
অধ্যক্ষ, আল-হুদা ইসলামিয়া কামিল মাদ্রাসা
প্রধান শিক্ষক বাণী
আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তা'আলার, যিনি মানুষকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন এবং এমন জ্ঞান দান করেছেন যা সে জানত না। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সা.)-এর প্রতি, যিনি ছিলেন মানবজাতির শ্রেষ্ঠ শিক্ষক। প্রতিটি শিশু আল্লাহর দেওয়া এক অমূল্য আমানত। এই আমানতকে কুরআনের আলোয় আলোকিত করে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা আমাদের সকলের পবিত্র দায়িত্ব। এই দায়িত্ববোধ থেকেই ২০১৭ সালে মেথিকান্দা, রায়পুরায় দারুল ইকরা মডেল মাদরাসার যাত্রা শুরু হয়। আলহামদুলিল্লাহ, এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষকমণ্ডলীর আন্তরিক সহযোগিতায় প্রতিষ্ঠানটি আজ একটি আস্থার জায়গায় পরিণত হয়েছে। আমরা বিশ্বাস করি, দ্বীনি জ্ঞান ও জাগতিক জ্ঞান পরস্পরের পরিপূরক। তাই ইসলামিক ঐতিহ্য ও আধুনিক শিক্ষার মেলবন্ধনে আমরা শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে চাই, যাতে তারা একদিকে কুরআনের হাফেজ ও দ্বীনের সঠিক ধারক হয়, অন্যদিকে আধুনিক সমাজের যেকোনো ক্ষেত্রে আত্মবিশ্বাসের সাথে নেতৃত্ব দিতে পারে। শুধু ভালো ফলাফল নয়, সুন্দর চরিত্র, আদব-আখলাক ও আমলই আমাদের শিক্ষার মূল লক্ষ্য। মহান আল্লাহ তা'আলা আমাদের এই প্রচেষ্টা কবুল করুন এবং আমাদের শিক্ষার্থীদের দ্বীন ও দুনিয়ার কল্যাণ দান করুন। আমীন।
আবদুল্লাহ আফফান আল জামী
অধ্যক্ষ, আল-হুদা ইসলামিয়া কামিল মাদ্রাসা
উপাধ্যক্ষ বাণী
শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। ইসলামী শিক্ষা ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে আমরা এমন একটি প্রজন্ম গড়ে তুলতে চাই যারা দেশ ও জাতির জন্য সত্যিকারের সম্পদ হবে। আল-হুদা ইসলামিয়া কামিল মাদ্রাসায় আপনাকে স্বাগতম।
আবদুল্লাহ আফফান আল জামী
অধ্যক্ষ, আল-হুদা ইসলামিয়া কামিল মাদ্রাসা
উপাধ্যক্ষ বাণী
শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। ইসলামী শিক্ষা ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে আমরা এমন একটি প্রজন্ম গড়ে তুলতে চাই যারা দেশ ও জাতির জন্য সত্যিকারের সম্পদ হবে। আল-হুদা ইসলামিয়া কামিল মাদ্রাসায় আপনাকে স্বাগতম।
আবদুল্লাহ আফফান আল জামী
অধ্যক্ষ, আল-হুদা ইসলামিয়া কামিল মাদ্রাসা
উপাধ্যক্ষ বাণী
শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। ইসলামী শিক্ষা ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে আমরা এমন একটি প্রজন্ম গড়ে তুলতে চাই যারা দেশ ও জাতির জন্য সত্যিকারের সম্পদ হবে। আল-হুদা ইসলামিয়া কামিল মাদ্রাসায় আপনাকে স্বাগতম।
আবদুল্লাহ আফফান আল জামী
অধ্যক্ষ, আল-হুদা ইসলামিয়া কামিল মাদ্রাসা
প্রধান শিক্ষক বাণী
শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। ইসলামী শিক্ষা ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে আমরা এমন একটি প্রজন্ম গড়ে তুলতে চাই যারা দেশ ও জাতির জন্য সত্যিকারের সম্পদ হবে। আল-হুদা ইসলামিয়া কামিল মাদ্রাসায় আপনাকে স্বাগতম।
আবদুল্লাহ আফফান আল জামী
অধ্যক্ষ, আল-হুদা ইসলামিয়া কামিল মাদ্রাসা
কেন আমরা

কেন আমাদের প্রতিষ্ঠান বেছে নেবেন

সমন্বিত পাঠ্যক্রম:

দ্বীনি ও সাধারণ শিক্ষার সুষম সমন্বয়।

অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী:

দক্ষ হাফেজ, আলেম ও সাধারণ শিক্ষায় প্রশিক্ষিত শিক্ষক-শিক্ষিকা।

চরিত্র গঠনে বিশেষ গুরুত্ব:

নামাজ, আদব-আখলাক ও সুন্নাহ অনুশীলন প্রতিদিনের রুটিনের অংশ।

ব্যক্তিগত মনোযোগ:

প্রতিটি শিক্ষার্থীর অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।

অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ:

সন্তানের পড়াশোনা ও আচরণ সম্পর্কে নিয়মিত অবহিতকরণ।

নিরাপদ ও মনোরম পরিবেশ:

নিজস্ব মসজিদ, গ্রন্থাগার, ছাত্রীনিবাস ও বিশুদ্ধ পানির সুব্যবস্থাসহ পরিচ্ছন্ন ক্যাম্পাস।

ইয়াতিম শিশুদের পাশে:

অসহায় ও ইয়াতিম শিশুদের জন্য থাকা, খাওয়া ও পড়াশোনার ব্যবস্থা।

বালিকাদের জন্য পৃথক ব্যবস্থা:

পর্দার সুব্যবস্থাসহ শিক্ষিকাদের তত্ত্বাবধানে ছাত্রীদের জন্য সম্পূর্ণ পৃথক পাঠদান।